BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
গুণগত শিক্ষা একটি জাতির টেকসই উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং সামাজিক অগ্রগতির মূল চালিকাশক্তি। বাংলাদেশের শিক্ষাঙ্গন নানা সমস্যায় জর্জরিত। অপরাজনীতি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের অবনতি, মাদকাশক্তি, যুগোপযোগী কারিকুলামের অভাব এবং যথাযথ তদারকির সংকট শিক্ষাব্যবস্থার গুণগত মানকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।শিক্ষা ব্যক্তির জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশের প্রধান মাধ্যম। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (SDG-4) গুণগত শিক্ষা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে (UNESCO, ২০১৬)। কিন্তু বাংলাদেশে গুণগত শিক্ষা অর্জনের পথে একাধিক কাঠামোগত ও সামাজিক প্রতিবন্ধকতা বিদ্যমান। সাম্প্রতিক গবেষণা ও বাস্তব পর্যবেক্ষণ থেকে দেখা যায়, শিক্ষাঙ্গনে অপরাজনীতি, শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের অবনতি, মাদকাশক্তি, অপ্রাসঙ্গিক কারিকুলাম এবং কার্যকর তদারকির অভাব শিক্ষার মানোন্নয়নে সবচেয়ে বড় অন্তরায় (আহমেদ, ২০১৯, রহমান ও সুলতানা, ২০২১)।