logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - স্বাস্থ্য- চাঁদপুরের পুরান বাজারে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে ১৫০ রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

চাঁদপুরের পুরান বাজারে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে ১৫০ রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

চাঁদপুরের পুরান বাজারে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে ১৫০ রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

ধ্রুব মন্ডল দিপঃ
চাঁদপুরের পুরান বাজারে গরিব ও দুস্থ ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়।

চাঁদপুরের পুরান বাজারে আয়োজিত চক্ষু ক্যাম্পে ১৫০ জন অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা, চশমা ও ওষুধ দেওয়া হয়।

ক্যাম্পে রোগীদের বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন আব্দুল্লাহ অপটিকসের ব্যবস্থাপনা পরিচালক ডা. মিজানুর রহমান।

স্থানীয়রা জানান, তানিয়া ইশতিয়াক খান মানবিক মানুষ হিসেবে এলাকায় পরিচিত। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে তিনি দীর্ঘ ছয় বছর ধরে নিজ উদ্যোগে বিভিন্ন পাড়া, মহল্লা ও ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন।

আরও পড়ুন

চাঁদপুরে ১০০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা ও শীত বস্ত্র বিতরন

চাঁদপুরে ১০০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা ও শীত বস্ত্র বিতরন ।  ছবি প্রতিনিধি

তিনি নিয়মিত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের পাশাপাশি অসহায় রোগীদের চোখের ছানি ও নেত্রনালির অপারেশনের ব্যবস্থাও করে আসছেন।

বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা ও ওষুধ পেয়ে দুস্থ ও অসহায় রোগীরা তানিয়া ইশতিয়াক খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন বিজয়ীর স্বপ্নদ্রষ্টা আশিক খান, তরুণ সমাজসেবক সাদ্দাম হোসেন, টিম বিজয়ীর ভলান্টিয়ারসহ এলাকার সুধীজন।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

চাঁদপুরের পুরান বাজারে তানিয়া ইশতিয়াক খানের উদ্যোগে ১৫০ রোগী পেলেন বিনামূল্যে চক্ষু চিকিৎসা

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

ধ্রুব মন্ডল দিপঃ
চাঁদপুরের পুরান বাজারে গরিব ও দুস্থ ১৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, চশমা ও ওষুধ দেওয়া হয়েছে। সামাজিক সংগঠন ‘বিজয়ী’র ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খানের ব্যক্তিগত উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কর্মসূচির আয়োজন করা হয়।

চাঁদপুরের পুরান বাজারে আয়োজিত চক্ষু ক্যাম্পে ১৫০ জন অসহায় ও দুস্থ রোগীকে বিনামূল্যে চোখ পরীক্ষা, প্রয়োজনীয়

চিকিৎসা, চশমা ও ওষুধ দেওয়া হয়।