BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর সদর উপজেলা পরিষদে এই হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের সুবিধাবঞ্চিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিউল হিকমা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত,জেলা বিএনপির সহ-সভাপতি খলিল গাজী, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।