চাঁদপুর সদর উপজেলা তরপুরচন্ডী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান বন্দুকশী গত ২২ সেপ্টেম্বর বিকাল ৪.৩০ ঘটিকায় তার নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন।
গতকাল ২৩ সেপ্টেম্বর সকাল ৯ ঘটিক তরপুরচন্ডী তেঁতুলতলা জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ পড়ান বিশিষ্ট আলেমে দ্বীন গাছতলার পীরসাহেব হযরত মওলানা খাজা ওয়ালি উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও তার সঙ্গীয় ফোর্স। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এড. মেহেদী হাসান জসিম, চাঁদপুর শহর আমির এড. শাহজাহান খান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর রুহুল আমিন। তা'ছাড়া বহু সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, এলাকাবাসীসহ সর্বস্তরের শত শত ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। তিনি মৃত্যু কালে ৫ ছেলে, ২ মেয়ে, স্ত্রী ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে যান।
মরহুমের ছেলে তরপুরচন্ডী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আলমগীর বন্দুকশী সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন।
লগইন
বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব আব্দুল মান্নান বন্দুকশীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন
মন্তব্য করার জন্য লগইন করুন!