logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - সারা দেশ- বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক

শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত শহরের ইলিয়ট ব্রিজ, এসএস রোড, মুজিব সড়ক ও বাহিরগোলা রোড এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইলিয়ট ব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপির অপর একটি গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এসএস রোড, মুজিব সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায়।

একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে কয়েক ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন

হাজীগঞ্জ বাজারে ২ পক্ষের মধ্যে  ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র, ২জনের মৃত্যুর গুঞ্জন, আহত অর্ধশতাধীক

হাজীগঞ্জ বাজারে ২ পক্ষের মধ্যে  ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র, ২জনের মৃত্যুর গুঞ্জন, আহত অর্ধশতাধীক

সংঘর্ষের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর পুরাতন পোস্ট অফিস রোডের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগও উঠেছে।

স্থানীয় একাধিক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাইদুর রহমান বাচ্চু ও হাজী আব্দুস সাত্তারের সমর্থকদের মধ্যে বিরোধের জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়েছে।

তবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে পুলিশ ও বিএনপির শীর্ষ নেতারা স্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

এদিকে শহর যুবদলের সহসভাপতি সোহান আহমেদ শামীম এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, ‘আমরা যখন ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে মিছিল করছি, তখনই সাইদুর রহমান বাচ্চু ও ছাত্রদল সভাপতি সবুজের লোকজন আওয়ামী লীগের টাকা খেয়ে আমাদের ওপর হামলা করেছে। ঠিক তখনই আমরা সিরাজগঞ্জের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা দাঁতভাঙা জবাব দেই।’

আরও পড়ুন

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫।

লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫।

সংঘর্ষের সময় নিজের বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। তিনি বলেন, ‘আমি বগুড়ায় অবস্থান করছি। বিস্তারিত কিছু বলতে পারব না। দুপুরের দিকে আমার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হাজি আব্দুস সাত্তারের লোকজন সংঘবদ্ধভাবে ঢুকে শহরে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে।’

তবে সাইদুর রহমান বাচ্চুর অভিযোগ অস্বীকার করেছেন হাজি আব্দুস সাত্তার। তিনি বলেন, ‘আমি এই সংঘর্ষের ব্যাপারে কিছুই জানি না।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান বলেন, ‘কেন কী নিয়ে সংঘর্ষ হয়েছে, সে বিষয়ে বলতে পারব না। তবে সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করে উভয়পক্ষকে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র সিরাজগঞ্জের বিভিন্ন সড়ক

পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

শুক্রবার দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত শহরের ইলিয়ট ব্রিজ, এসএস রোড, মুজিব সড়ক ও বাহিরগোলা রোড এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইলিয়ট ব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপির অপর একটি গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এসএস

রোড, মুজিব সড়কসহ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায়।