logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - বাণিজ্য- রায়পুরে তেল সংকট তীব্র, পাম্পে বাইকচালকদের দীর্ঘ লাইন

রায়পুরে তেল সংকট তীব্র, পাম্পে বাইকচালকদের দীর্ঘ লাইন

ছবিঃ বিডিসিএন২৪

লক্ষ্মীপুরের রায়পুরে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন পাম্পে সীমিত সরবরাহের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক তেল পাচ্ছেন না।

রায়পুরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের গাড়ি এলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট কাটেনি। তেল সংগ্রহের জন্য বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই প্রয়োজনীয় তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন পাম্প ও দোকানে সীমিত পরিমাণে প্রতি গ্রাহককে মাত্র এক লিটার করে তেল দেওয়া হচ্ছে। তবে সরবরাহ কম থাকায় অল্প সময়ের মধ্যেই মজুদ শেষ হয়ে যাচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং জনভোগান্তি বাড়ছে।

আরও পড়ুন

রায়পুরে জ্বালানি তেলের তীব্র সংকট, স্থবির পরিবহন ও সরবরাহ ব্যবস্থা

রায়পুরে জ্বালানি তেলের তীব্র সংকট, স্থবির পরিবহন ও সরবরাহ ব্যবস্থা

অন্যদিকে, কিছু খুচরা দোকানে তেল পাওয়া গেলেও সেখানে দাম স্বাভাবিকের তুলনায় বেশি। বাধ্য হয়ে অতিরিক্ত দামে তেল কিনতে হচ্ছে অনেক ভোক্তাকে, যা তাদের দুর্ভোগ বাড়িয়ে তুলছে।

এদিকে, বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে বিভিন্ন দেশে জ্বালানি সংকটের প্রভাব পড়ছে পরিবহন ও শিল্পখাতে। এর প্রভাব স্থানীয় বাজারেও পড়তে শুরু করেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে তেলের এই সংকটে রায়পুরের জনজীবনে চরম ভোগান্তি তৈরি হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

রায়পুরে তেল সংকট তীব্র, পাম্পে বাইকচালকদের দীর্ঘ লাইন

মোঃ দেলোয়ার হোসেন মৃধা, বিশেষ প্রতিনিধি

image

লক্ষ্মীপুরের রায়পুরে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন পাম্পে সীমিত সরবরাহের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক তেল পাচ্ছেন না।

রায়পুরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের গাড়ি এলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট কাটেনি। তেল সংগ্রহের জন্য বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা

করতে দেখা গেছে। অনেকেই প্রয়োজনীয় তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।