BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
লক্ষ্মীপুরের রায়পুরে জ্বালানি তেলের সংকট তীব্র আকার ধারণ করেছে। বিভিন্ন পাম্পে সীমিত সরবরাহের কারণে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেক চালক তেল পাচ্ছেন না।রায়পুরের বিভিন্ন পেট্রোল পাম্পে তেলের গাড়ি এলেও পর্যাপ্ত সরবরাহ না থাকায় সংকট কাটেনি। তেল সংগ্রহের জন্য বাস, ট্রাক ও মোটরসাইকেল চালকদের দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করতে দেখা গেছে। অনেকেই প্রয়োজনীয় তেল না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।স্থানীয় সূত্রে জানা যায়, বিভিন্ন পাম্প ও দোকানে সীমিত পরিমাণে প্রতি গ্রাহককে মাত্র এক লিটার করে তেল দেওয়া হচ্ছে। তবে সরবরাহ কম থাকায় অল্প সময়ের মধ্যেই মজুদ শেষ হয়ে যাচ্ছে। এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে এবং জনভোগান্তি বাড়ছে।