আমাদের যুব সম্প্রদায়কে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলে দেশ ও জাতির কল্যাণে তারা ভূমিকা রাখতে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।
১৪ ই জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোঃ হুমায়ুন কবির সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মাসিক সমন্বয় সভায় এ কথা বলেন।
উপ-পরিচালক (ডেপুটি ডিরেক্টর) হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক ফখরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগণ নিজনিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষিত যুবদের প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে মত বিনিময় করেন এবং যুবদের উন্নয়নে সরকারের হাতে নেওয়া সকল কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে।
উক্ত সমন্বয় সভায় সফল যুব সংগঠক ও সফল আত্মকর্মীর প্রকল্পগুলো নিয়মিত পরিদর্শনসহ ঋণ বিতরণ ও আদায়ের ব্যবস্থাপনায় আরো গতিশীল হতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের উপ- পরিচালক মোঃ হুমায়ুন কবির।
সমন্বয় সভার শুরুতেই শাহারাস্তি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে সদ্য যোগদান কৃত অফিসার মাহবুবুর রহমানকে জ্ঞানের প্রতীক বই উপহার দিয়ে সকলেই তাকে বরণ করে নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুব প্রশিক্ষণ সেন্টারের ডেপুটিকো- অর্ডিনেটর মোঃ কফিল উদ্দিন, জেলা প্রশিক্ষিত যুব উন্নয়ন পরিষদের সভাপতি ও জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক ডাক্তার শেখ মহসীন, চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, মতলব উত্তর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ তারিক মাহমুদ হোসেন , মতলব দক্ষিণ যুব উন্নয়ন কর্মকর্তা আ, ক, ম, মুহসীন, ফরিদগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মেজবাহ উদ্দিন, হাজিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ,বি, এম, তাজুল ইসলাম,কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস হোসেন, শাহিন স্যার উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম চৌধুরীসহআবু ইউসুফ ও মাহফুজুর রহমান।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!