BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আমাদের যুব সম্প্রদায়কে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলে দেশ ও জাতির কল্যাণে তারা ভূমিকা রাখতে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ১৪ ই জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর মোঃ হুমায়ুন কবির সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে মাসিক সমন্বয় সভায় এ কথা বলেন। উপ-পরিচালক (ডেপুটি ডিরেক্টর) হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সহকারী পরিচালক ফখরুল ইসলামের সঞ্চালনায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাগণ নিজনিজ উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রশিক্ষিত যুবদের প্রকল্পের উন্নয়ন ও অগ্রগতির বিষয়ে মত বিনিময় করেন এবং যুবদের উন্নয়নে সরকারের হাতে নেওয়া সকল কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে।উক্ত সমন্বয় সভায় সফল যুব সংগঠক ও সফল আত্মকর্মীর প্রকল্পগুলো নিয়মিত পরিদর্শনসহ ঋণ বিতরণ ও আদায়ের ব্যবস্থাপনায় আরো গতিশীল হতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেন প্রতিষ্ঠানের উপ- পরিচালক মোঃ হুমায়ুন কবির।সমন্বয় সভার শুরুতেই শাহারাস্তি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হিসেবে সদ্য যোগদান কৃত অফিসার মাহবুবুর রহমানকে জ্ঞানের প্রতীক বই উপহার দিয়ে সকলেই তাকে বরণ করে নেন।