logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - সারা দেশ- দ্বীনি শিক্ষার্থীদের সাথে মেয়র প্রার্থী- এড. শেখ আবুল খায়ের মোঃ সালেহ

দ্বীনি শিক্ষার্থীদের সাথে মেয়র প্রার্থী- এড. শেখ আবুল খায়ের মোঃ সালেহ

নুরানি হাফিজিয়া মাদ্রাসা দ্বীনি শিক্ষার্থীদের সাথে মুনাজাত রত জনতা মঞ্চের সম্ভাব্য মেয়র প্রার্থী বিশিষ্ট আইনজীবি এড. শেখ মোঃ আবুল খায়ের সালেহ | ছবিঃ বিডিসিএন২৪

চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের রহমতপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার দ্বীনি শিক্ষার্থীদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নিয়েছেন জনতা মঞ্চের সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী এড. শেখ মো. আবুল খায়ের সালেহ।

চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের রহমতপুর আবাসিক এলাকার নুরানি হাফিজিয়া মাদ্রাসার দ্বীনি শিক্ষার্থীদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নিয়েছেন জনতা মঞ্চের সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী এড. শেখ মো. আবুল খায়ের সালেহ। তিনি মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।

শনিবার (৯ মে) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে শিশুদের জন্য দোয়া ও নাস্তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এড. শেখ মো. আবুল খায়ের সালেহর ব্যক্তিগত উদ্যোগে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের মাঝে সেদ্ধ ডিম ও রুটি বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মো. হুমায়ুন কবির।

আরও পড়ুন

উন্নয়নধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

উন্নয়নধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার বিকল্প নেই : মেয়র আবুল খায়ের পাটওয়ারী

তিনি বলেন, এতিম, দুস্থ ও অসহায়—এ ধরনের শব্দ শিশুদের সামনে ব্যবহার না করাই ভালো। কারণ এসব শব্দ তাদের মানসিকভাবে কষ্ট দেয়। দ্বীনি শিক্ষায় ধনী-গরিবের কোনো ভেদাভেদ নেই। সবাই এখানে শিক্ষা গ্রহণ করতে পারে।

তিনি আরও বলেন, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সমাজের বিত্তবান মানুষদের এসব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত। প্রকৃত ধনী সেই ব্যক্তি, যিনি মৃত্যুর সময় ইমান ও আমল সঙ্গে নিয়ে যেতে পারেন। আর প্রকৃত গরিব সেই ব্যক্তি, যিনি পৃথিবী থেকে ইমান ও আমল ছাড়া বিদায় নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ওমর ফারুক, মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম কিরণ, শিক্ষক খোরশেদ আলম কাজল, বিশিষ্ট বিমা ব্যক্তিত্ব মোহাম্মদ হোসেন, শিক্ষক তাহের মাস্টার, সোহরাব চৌধুরী ও সালমা বেগম প্রমুখ।

মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সদস্য মো. শরিফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

দ্বীনি শিক্ষার্থীদের সাথে মেয়র প্রার্থী- এড. শেখ আবুল খায়ের মোঃ সালেহ

বিডিসিএন ২৪, নিজস্ব প্রতিনিধি

image

চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের রহমতপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার দ্বীনি শিক্ষার্থীদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নিয়েছেন জনতা মঞ্চের সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী এড. শেখ মো. আবুল খায়ের সালেহ।

চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের রহমতপুর আবাসিক এলাকার নুরানি হাফিজিয়া মাদ্রাসার দ্বীনি শিক্ষার্থীদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নিয়েছেন জনতা মঞ্চের সম্ভাব্য মেয়র প্রার্থী

ও বিশিষ্ট আইনজীবী এড. শেখ মো. আবুল খায়ের সালেহ। তিনি মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।