BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের রহমতপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসার দ্বীনি শিক্ষার্থীদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নিয়েছেন জনতা মঞ্চের সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী এড. শেখ মো. আবুল খায়ের সালেহ।চাঁদপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের রহমতপুর আবাসিক এলাকার নুরানি হাফিজিয়া মাদ্রাসার দ্বীনি শিক্ষার্থীদের সঙ্গে সকালের নাস্তায় অংশ নিয়েছেন জনতা মঞ্চের সম্ভাব্য মেয়র প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী এড. শেখ মো. আবুল খায়ের সালেহ। তিনি মাদ্রাসার কার্যনির্বাহী কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন।শনিবার (৯ মে) সকাল ১০টায় মাদ্রাসা প্রাঙ্গণে শিশুদের জন্য দোয়া ও নাস্তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এড. শেখ মো. আবুল খায়ের সালেহর ব্যক্তিগত উদ্যোগে সপ্তাহে একদিন শিক্ষার্থীদের মাঝে সেদ্ধ ডিম ও রুটি বিতরণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন এবং বিশেষ মুনাজাত পরিচালনা করেন রহমতপুর আবাসিক এলাকা জামে মসজিদের খতিব বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মো. হুমায়ুন কবির।