ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস রোডের আল-হিকমাহ্ এনলাইটেন্ড স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে ছুটে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করেন। পরে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে, দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে ট্রাকটির পরিচয় বা চালককে শনাক্ত করা সম্ভব হয়নি।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
লগইন
রাণীশংকৈলে ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী গুরুতর আহত
মন্তব্য করার জন্য লগইন করুন!