BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধি: দেশে দিন দিন বাড়ছে তালাকের হার, যা সামাজিক স্থিতিশীলতার জন্য নতুন করে উদ্বেগ সৃষ্টি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।চাঁদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চলে তালাকের সংখ্যা বাড়তে থাকায় এটি এখন একটি গুরুত্বপূর্ণ সামাজিক ইস্যুতে পরিণত হয়েছে। পারিবারিক বন্ধনের দুর্বলতা, পারস্পরিক অবিশ্বাস, অর্থনৈতিক চাপ ও মূল্যবোধের অবক্ষয়কে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।বিশেষজ্ঞদের মতে, তালাকের প্রভাব শুধু দম্পতির মধ্যে সীমাবদ্ধ নয়; এটি শিশুদের মানসিক বিকাশ ও ভবিষ্যৎ সমাজের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। ভাঙা পরিবারে বেড়ে ওঠা শিশুদের মধ্যে অনিরাপত্তা ও হতাশা বাড়ার ঝুঁকি থাকে।