logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - সারা দেশ- রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে ইউপি সদস্যের মৃত্যু

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে ইউপি সদস্যের মৃত্যু

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে ইউপি সদস্যের মৃত্যু

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফেসবুক লাইভে এসে তুলা রাম (৩৫) নামে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য । সোমবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে নিজের ‘Tula Roy’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। তুলা রাম ওই এলাকার ভবেশ চন্দ্র রায়ের একমাত্র ছেলে। 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সম্প্রতি ২য় স্ত্রীর সাথে বিবাহবিচ্ছেদের পর থেকে তুলা রাম মানসিকভাবে হতাশায় ভুগছিলেন। এ ছাড়া পারিবারিকসহ বিভিন্ন বিষয় নিয়েও তিনি সমস্যার মধ্যে ছিলেন। পরিবারের সদস্যরা তাঁকে বোঝানোর চেষ্টা করলেও তিনি স্বাভাবিক হতে পারছিলেন না।

আরও পড়ুন

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশু  শিক্ষার্থীর মৃত্যু

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় শিশু  শিক্ষার্থীর মৃত্যু

বাচোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ রায় বলেন, স্ত্রীর সাথে বিচ্ছেদের পর থেকেই তিনি মানষিকভাবে ভেঙে পড়েন। এবং তার পরিবারের সাথে কথা বলে জানতে পারি সে বিষয়টির কারণে এ ঘটনা ঘটায়।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, ঘটনাটি শোনার পর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ সৎকারের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

রাণীশংকৈলে গ্যাস ট্যাবলেট খেয়ে ইউপি সদস্যের মৃত্যু

বিজয় রায়, জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

image

 ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ফেসবুক লাইভে এসে তুলা রাম (৩৫) নামে এক ইউপি সদস্য আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার ৫ নং বাচোর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সদস্য । সোমবার (২৭ জুলাই) রাত দেড়টার দিকে নিজের ‘Tula Roy’ নামের ফেসবুক আইডি থেকে লাইভে এসে গ্যাস ট্যাবলেট খাওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে স্থানীয় ও

পারিবারিক সূত্রে জানা গেছে। তুলা রাম ওই এলাকার ভবেশ চন্দ্র রায়ের একমাত্র ছেলে। 