ধ্রুব মন্ডল-দিপ:
চাঁদপুরের মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাশপাড়া পৌর মহাশ্মশানে শবদাহ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার (২৫ জুলাই) চণ্ডীপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ।
চাঁদপুরের মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের দাশপাড়া পৌর মহাশ্মশানে শবদাহ ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) চণ্ডীপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দিনব্যাপী ধর্মগ্রন্থ শ্রীমদ্ভগবত পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হয়।
পৌর মহাশ্মশানের ভারপ্রাপ্ত সভাপতি মানিক কিশোর দাসের সভাপতিত্বে এবং মহাশ্মশান কমিটির সাধারণ সম্পাদক পিতোষ সাহা ও সাবেক কাউন্সিলর পিন্টু সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমৎ স্বামী তপনানন্দ গিরি মহারাজ, অধ্যক্ষ, শংকর মঠ, সীতাকুণ্ড।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মতলব উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এনামুল হক বাদল, চাঁদপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদার, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অজিত সাহা, পৌর বিএনপির সভাপতি শোয়েব আহম্মেদ সরকার, পৌর মহাশ্মশান কমিটির প্রধান উপদেষ্টা ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অবতোষ সাহা, পৌর মহাশ্মশানের উপদেষ্টা তপন চন্দ্র সাহা এবং মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ।
এছাড়াও বক্তব্য দেন জেলা মহিলা ঐক্য পরিষদের আহ্বায়ক শিপ্রা মজুমদার, জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয়, সদস্য সচিব পার্থ গোপাল দাস, জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্ত এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিরাজ মাহমুদ জিসান।
অনুষ্ঠানের একপর্যায়ে জেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক স্বাধীন দত্তকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন মতলব দক্ষিণ উপজেলা ছাত্র ঐক্য পরিষদের আহ্বায়ক সীমান্ত সাহা ও সদস্য সচিব তন্ময় পাল।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, মতলব শ্রী শ্রী জগন্নাথ মন্দির কমিটির সদস্য বিজয় কুমার সাহা, সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা, অধ্যাপক অশোক কুমার রায়, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সদস্য সচিব উৎপল চন্দ্র, যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাস, দাতা সদস্য সুদর্শন দাস, সাগর দাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বী গণ্যমান্য ব্যক্তিরা।
লগইন
মন্তব্য করার জন্য লগইন করুন!