মোঃ রায়হান মিয়া, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলায় বজ্রপাতে পদ্মা রানী নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে ধানের জমিতে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।
চাঁদপুরের কচুয়া উপজেলায় বজ্রপাতে পদ্মা রানী (৫৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১১ মে ২০২৬) দুপুর আনুমানিক ৩টা ৫ মিনিটে কচুয়া থানাধীন ৯নং কড়ইয়া ইউনিয়নের বড় হায়াতপুর (পাটোয়ারী বাড়ি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পদ্মা রানী স্বর্গীয় সুনীল চন্দ্র সরকারের স্ত্রী। তিনি বড় হায়াতপুর গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশের জমিতে ধানের কাজ করছিলেন পদ্মা রানী। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন তিনি।
পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ৩টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
লগইন
ছবি- সংগৃহীত
মন্তব্য করার জন্য লগইন করুন!