logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

যুগ্মসচিব

খোলামত
অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ়

⁠⁠⁠⁠⁠⁠⁠বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সদস্য (অর্থ) হিসেবে কর্মরত রয়েছেন যুগ্মসচিব অঞ্জনা খান মজলিশ। প্রশাসনিক পরিমণ্ডলে তিনি একজন অত্যন্ত সৎ, দক্ষ ও কর্মঠ কর্মকর্তা হিসেবে পরিচিত। ছাত্রজীবনে কোনো ধরনের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও কেবল দূরসম্পর্কীয় স্বজনদের ভিন্ন ভিন্ন রাজনৈতিক পরিচয়ের কারণে দীর্ঘ কর্মজীবনে তাকে বারবার অনাকাঙ্ক্ষিত প্রতিকূলতার মুখোমুখি হতে হয়েছে।অনুসন্ধানে জানা যায়, অঞ্জনা খান মজলিশের বাবা ছিলেন একজন সরকারি কর্মকর্তা এবং তার কোনো আপন চাচাও রাজনীতির সঙ্গে জড়িত নন। তবে তার বাবার তিন চাচাতো ভাইয়ের নিজস্ব রাজনৈতিক পরিচয় ছিল। এদের মধ্যে দাউদ খান মজলিশ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের তথ্য উপদেষ্টা, ইয়াহিয়া খান মজলিশ ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপির সংসদ সদস্য এবং সামসুদ্দোহা খান মজলিশ ছিলেন ঢাকা-১৮ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য।নিজে সম্পূর্ণ অরাজনৈতিক ব্যক্তিত্ব হওয়া সত্ত্বেও পারিবারিক এই দূরসম্পর্কীয় পরিচয়ের খেসারত দিতে হয়েছে তাকে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি দলীয় আত্মীয়দের পরিচয়ের কারণে তিনি রাজনৈতিক বৈষম্য ও হয়রানির শিকার হন। অন্যদিকে, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আওয়ামী লীগ সমর্থক এক আত্মীয়ের পরিচয়ের কারণে তাকে অনাকাঙ্ক্ষিতভাবে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।