BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
সুনামগঞ্জ প্রতিনিধি :আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সিনিয়র বিএনপি নেতা ফারুক সর্দার।স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তিনি দীর্ঘদিনের অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিতি অর্জন করেছেন। ইতোমধ্যে তার নির্বাচনী প্রস্তুতির বিষয়ে দিকনির্দেশনা দিয়েছেন মাননীয় সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী। সেই নির্দেশনার পর থেকেই তিনি মাঠে আরও সক্রিয় হয়েছেন এবং দিরাই উপজেলার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার ও গ্রামীণ এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।গণসংযোগের সময় তিনি ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন, স্থানীয় সমস্যা শুনছেন এবং উন্নয়ন ও সংগঠন শক্তিশালী করার বিষয়ে নিজের অবস্থান তুলে ধরছেন। স্থানীয় নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূল পর্যায়ে গভীর যোগাযোগের কারণে সাধারণ মানুষের মধ্যে তার একটি আলাদা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।ফারুক সর্দার রাজনৈতিক জীবনের দীর্ঘ সময়জুড়ে দিরাই উপজেলা যুবদলের সংগঠন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি ২০০১ সাল থেকে প্রায় দুই দশক দিরাই উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে যুবদল ও বিএনপিকে সংগঠিত করে শক্ত ভিত্তি গড়ে তুলেন বলে দলীয় নেতাকর্মীরা মনে করেন।বর্তমানে তিনি দিরাই পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সংগঠনের প্রতি নিবেদন এবং তৃণমূল পর্যায়ের সঙ্গে নিবিড় সম্পর্ক তাকে আসন্ন নির্বাচনে একটি শক্ত প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মাঠপর্যায়ে তার সমর্থন ক্রমেই বাড়ছে বলেও তারা মনে করছেন।