logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

রায়পুর উপজেলা

জাতীয়
রায়পুরে সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম: কৃষিজমি কেটে মাটি ভরাট, ধসের হুমকিতে গাইডওয়াল

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়নে সড়ক প্রশস্তকরণের কাজে ঠিকাদারের বিরুদ্ধে চরম অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। অবৈধভাবে কৃষিজমি ও বসতভিটা থেকে মাটি কেটে রাস্তায় ফেলার কারণে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় নেতাদের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না, উল্টো প্রতিবাদ করলে দেওয়া হচ্ছে মামলার হুমকি।স্থানীয় সূত্রে জানা যায়, চরপাতা ইউনিয়নের পশ্চিম চরপাতা ২নং ওয়ার্ডে প্রায় আধা কিলোমিটার দীর্ঘ একটি সড়ক ১৬ ফুট প্রশস্ত করার কাজ চলছে। অভিযোগ উঠেছে, এই কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সড়ক ভরাটের জন্য বাইরে থেকে মাটি আনার বদলে, সম্পূর্ণ বেআইনিভাবে রাস্তার পাশের ফসলি জমি এবং মানুষের বসতভিটা থেকে মাটি কেটে নিচ্ছেন। এর জন্য জমির মালিকদের কাছ থেকে কোনো ধরনের অনুমতিও নেওয়া হয়নি।সবচেয়ে উদ্বেগজনক বিষয়টি হলো, সড়কটি রক্ষার জন্য যে গাইডওয়াল নির্মাণ করা হয়েছে, ঠিকাদারের লোকজন সেই গাইডওয়ালের নিচ ও পাশ থেকেও মাটি কেটে নিচ্ছে। অপরিকল্পিতভাবে এই মাটি কাটার ফলে সদ্য নির্মিত গাইডওয়াল এবং পুরো রাস্তাটি মারাত্মক ধসের হুমকিতে পড়েছে। সামান্য বৃষ্টি বা বর্ষা মৌসুমেই এই রাস্তাটি ভেঙে পড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।এসব অনিয়মের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা তীব্র ক্ষোভ ও প্রতিবাদ প্রকাশ করেছেন। ভুক্তভোগী এলাকাবাসী জানান, ফসলি জমি নষ্ট করে এবং রাস্তা ঝুঁকির মুখে ফেলে এমন কাজের প্রতিবাদ করায় তাদের নানাভাবে হয়রানি করা হচ্ছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রামবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, "ঠিকাদার নিজের ইচ্ছেমতো আমাদের ফসলি জমি ও ভিটেমাটি কেটে নিচ্ছে। বিষয়টি নিয়ে আমরা স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। উল্টো এসব নিয়ে কথা বললে বা বাধা দিলে আমাদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে চুপ রাখার চেষ্টা করা হচ্ছে।"সড়ক উন্নয়নের নামে ঠিকাদারের এমন হরিলুট ও জবরদস্তির কারণে সরকারের উন্নয়ন কাজ যেমন প্রশ্নবিদ্ধ হচ্ছে, তেমনি সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অবস্থায় দ্রুত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট প্রকৌশল দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। তারা অবিলম্বে এই কাজের সুষ্ঠু তদন্ত করে অনিয়মের সাথে জড়িত ঠিকাদারের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।