logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - ধর্ম ও জীবন- সংকটেও থেমে নেই মানবতা, দেশ-বিদেশে হাফেজ্জীর নিরবচ্ছিন্ন সেবা

সংকটেও থেমে নেই মানবতা, দেশ-বিদেশে হাফেজ্জীর নিরবচ্ছিন্ন সেবা

সংকটেও থেমে নেই মানবতা, দেশ-বিদেশে হাফেজ্জীর নিরবচ্ছিন্ন সেবা | ছবি সংগ্রহীত

সংকটের মাঝেও থেমে নেই মানবসেবা, দেশ-বিদেশে হাফেজ্জী সোসাইটির কার্যক্রম অব্যাহত


গাজা, সুদান ও বাংলাদেশে চলমান মানবিক কার্যক্রমের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। সংস্থাটি জানায়, নানা সীমাবদ্ধতার মধ্যেও তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।


আরও পড়ুন

চাঁদপুরে ১০০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা ও শীত বস্ত্র বিতরন

চাঁদপুরে ১০০০ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা, চক্ষুসেবা ও শীত বস্ত্র বিতরন ।  ছবি প্রতিনিধি


২০২৩-২০২৫ অর্থবছরের অডিট রিপোর্টসহ সাম্প্রতিক রমজানের আর্থিক হিসাব প্রকাশ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি। এতে দানের অর্থ কোথায় ও কীভাবে ব্যয় হয়েছে তার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।


সংস্থার পক্ষ থেকে জানানো হয়, আন্তর্জাতিক নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও গাজা ও সুদানের মানুষের সহায়তায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা। এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানবিক দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ অব্যাহত রাখা হয়েছে।


তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় তাদের কার্যক্রম শুরু হয় এবং তা এখনো চলমান রয়েছে। মাঠপর্যায়ের কার্যক্রমের পাশাপাশি ভিডিও ডকুমেন্টেশনের মাধ্যমে সহায়তা কার্যক্রমের প্রমাণ সংরক্ষণ করা হচ্ছে।


আইনগত কাঠামোর মধ্যেই সব কার্যক্রম পরিচালিত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। বৈদেশিক মুদ্রা বিধিমালা মেনে লেনদেন সম্পন্ন করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব কাগজপত্র সংরক্ষণ করা হয়েছে।

২০২৬ সালের রমজানে গাজায় ৪৬ লাখ ৩৫ হাজার ৯৩৭ টাকা এবং বাংলাদেশে ৩০ লাখ টাকার বেশি সহায়তা প্রদান করেছে সংস্থাটি। এসব সহায়তার মধ্যে খাদ্য ও ইফতার বিতরণ উল্লেখযোগ্য।

জাতীয় মানবাধিকার কাউন্সিলের মহাসচিব ড. হানি ইবরাহিম এবং রাজনৈতিক ব্যক্তিত্ব জামিলা ইসমাইল সংস্থাটির কার্যক্রমের প্রশংসা করেছেন বলে জানা গেছে।


আন্তর্জাতিক গণমাধ্যমেও এই সংস্থার কার্যক্রম প্রচার হয়েছে। আল জাজিরা, বিবিসিসহ বিভিন্ন গণমাধ্যম তাদের কার্যক্রম তুলে ধরেছে।


দেশের ভেতরে সংস্থাটি দৃষ্টিপ্রতিবন্ধীদের শিক্ষা, বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ, দক্ষতা উন্নয়ন এবং অসহায় মানুষের জন্য সেফ হোম প্রতিষ্ঠার মতো কার্যক্রম পরিচালনা করছে।


সংস্থাটি বাংলাদেশ সরকারের নিবন্ধিত এবং আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। বর্তমানে বাংলাদেশ, গাজা ও সুদান—এই তিন অঞ্চলে তাদের কার্যক্রম চলমান রয়েছে।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

সংকটেও থেমে নেই মানবতা, দেশ-বিদেশে হাফেজ্জীর নিরবচ্ছিন্ন সেবা

মইনুল ইসলাম গাজী, ইসলামিক প্রতিনিধি

image

সংকটের মাঝেও থেমে নেই মানবসেবা, দেশ-বিদেশে হাফেজ্জী সোসাইটির কার্যক্রম অব্যাহত


গাজা, সুদান ও বাংলাদেশে চলমান মানবিক কার্যক্রমের পূর্ণাঙ্গ তথ্য প্রকাশ করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ (এইচসিএসবি)। সংস্থাটি জানায়, নানা সীমাবদ্ধতার মধ্যেও তাদের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।