logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

হোম - ধর্ম ও জীবন- দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া

দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া

দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া | ছবি সংগ্রহীত

দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া: কুরআনের আমল জানুন


বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ইসলাম বৈধ পথে জীবন গঠনের জন্য বিয়েকে উৎসাহিত করেছে। কুরআনের দোয়া ও আমলের মাধ্যমে সহজে বিয়ে এবং উত্তম জীবনসঙ্গী পাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।



আরও পড়ুন

সন্তান লাভের জন্য দোয়া ও আমল

সন্তান লাভের জন্য  দোয়া ও আমল। ছবি সংগ্রহীত

মহান আল্লাহ প্রতিটি মানুষের জন্য জোড়া নির্ধারণ করে রেখেছেন। প্রয়োজন সঠিক সময়ে চেষ্টা করা এবং আল্লাহর কাছে দোয়া করা। বর্তমানে অনেক ক্ষেত্রে দেখা যায়, তরুণ-তরুণীদের বিয়ে বিলম্বিত হওয়ায় তারা নানা গুনাহে জড়িয়ে পড়ছে। এ অবস্থায় ইসলাম দ্রুত বিয়ের প্রতি উৎসাহ দেয়।


সহজে বিয়ে হওয়ার জন্য বেশি বেশি সালাতুল হাজত নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করা উত্তম। প্রতিটি নামাজের পর আন্তরিকভাবে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন।

পবিত্র কুরআনের একটি গুরুত্বপূর্ণ দোয়া—

رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

উচ্চারণ: রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া জুররিয়্যাতিনা কুররাতা আ’ইউন, ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা।


অর্থ: “হে আমাদের রব, আমাদের জন্য এমন স্ত্রী ও সন্তান-সন্ততি দান করুন, যারা আমাদের চোখ শীতলকারী হবে এবং আমাদের মুত্তাকিদের জন্য আদর্শ বানান।”
(সুরা ফুরকান: ৭৪)


এছাড়া হজরত মুসা (আ.)-এর দোয়াটিও বিশেষভাবে আমল করা যেতে পারে—

فَسَقَى لَهُمَا ثُمَّ تَوَلَّى إِلَى الظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّي لِمَا أَنزَلْتَ إِلَيَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

উচ্চারণ: ফাসাক্বা লাহুমা ছুম্মা তাওয়াল্লা ইলাজজিল্লি ফাক্বালা রাব্বি ইন্নি লিমা আংযালতা ইলাইয়্যা মিন খায়রিং ফাক্বির।

অর্থ: “হে আমার প্রতিপালক! আপনি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবেন, আমি তার মুখাপেক্ষী।”
(সুরা কাসাস: ২৪)


এ দোয়াটি নিয়মিত পাঠ করলে জীবনের কল্যাণ, বিশেষ করে বিয়ের ব্যাপারে আল্লাহর সাহায্য কামনা করা যায়।


এছাড়াও প্রতিদিন নির্দিষ্ট সংখ্যায় সুরা আদ-দুহা পাঠ, সুরা ইয়াসিন তিলাওয়াত এবং আল্লাহর ৯৯ নাম জিকির করাও অনেক আলেমের মতে উপকারী আমল।


বিয়ে সহজ করার জন্য ইসলাম দোয়া ও আমলের ওপর গুরুত্ব দিয়েছে। নিয়মিত নামাজ, দোয়া এবং কুরআনের আয়াত তিলাওয়াতের মাধ্যমে উত্তম জীবনসঙ্গী লাভ করা সম্ভব।

মন্তব্য করুন ( 0 )

মন্তব্য করার জন্য লগইন করুন!

আরও খবর দেখুন

দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া

মইনুল ইসলাম গাজী, ইসলামিক প্রতিনিধি

image

দ্রুত বিয়ে ও উত্তম জীবনসঙ্গী পাওয়ার দোয়া: কুরআনের আমল জানুন


বিয়ে মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। ইসলাম বৈধ পথে জীবন গঠনের জন্য বিয়েকে উৎসাহিত করেছে। কুরআনের দোয়া ও আমলের মাধ্যমে সহজে বিয়ে এবং উত্তম জীবনসঙ্গী পাওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।