logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

শিক্ষক প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবেশ
চাঁদপুরে শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হলেন ডা: শেখ মো. মহসীন

চাঁদপুরের ঐতিহ্যবাহী আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক প্রতিনিধি (টি.আর.) নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন। ৪ অক্টোবর ২০২৬, রবিবার কলেজ শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে তিনি নির্বাচিত হন।রবিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কলেজের সহযোগী অধ্যাপক আলহাজ্ব ডা. মো. সাহিদুল হক পাটোয়ারী ও সহকারী অধ্যাপক ডা. শেখ মো. মহসীন। শিক্ষকদের প্রত্যক্ষ ভোটে ডা. শেখ মো. মহসীন শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হন।নির্বাচনকে কেন্দ্র করে কলেজজুড়ে উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশের সৃষ্টি হয়। জেলা প্রশাসক, চাঁদপুর ও কলেজ ম্যানেজিং কমিটির সভাপতির সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাইমা আফরোজের দায়িত্বশীল ব্যবস্থাপনায় নির্বাচনটি সম্পন্ন হয়।নির্বাচিত হওয়ার পর ডা. শেখ মো. মহসীন কলেজের সব শিক্ষক, ভোটার ও নির্বাচন সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, শিক্ষকরা তাঁর ওপর যে আস্থা ও দায়িত্ব অর্পণ করেছেন, তা যথাযথভাবে পালনের মাধ্যমে কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে কাজ করার চেষ্টা করবেন।কলেজ সূত্রে জানা যায়, পূর্ণাঙ্গ ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে প্রাথমিক পদক্ষেপ হিসেবে শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই ধারাবাহিকতায় জেলা প্রশাসকের পক্ষ থেকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় জেলা প্রশাসনের শিক্ষা শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাইমা আফরোজকে।