logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

মাদকমুক্ত ইউনিয়ন

রাজনীতি
রায়পুর চরপাতা ইউনিয়নকে স্মার্ট , মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই- হাজী মোঃ বিল্লাল মুন্সি

লক্ষ্মীপুরের রায়পুরের ৫নং চরপাতা  ইউনিয়নকে স্মার্ট মাদক মুক্ত, চুরি, ডাকাতি রোধে, আদর্শ, মডেল  ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি মানুষের জানমাল নিরাপত্তা, মৌলিক অধিকার ও  আইনের সুশাসন নিশ্চিত করতে চাই,  ইউনিয়নকে একটি  স্মার্ট, মডেল  ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।মঙ্গলবার বিকেলে চরপাতা ইউনিয়নের নিজ অফিসে  ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক  হাজী মুহাম্মদ বিল্লাল মুন্সী  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী  বিডিসিএন ২৪  সাথে এমন কথা বলেছেন। তিনি বলেন, ৫নং চরপাতা ইউনিয়নকে স্মার্ট ডিজিটাল, আদর্শ ও মডেল  ইউনিয়ন হিসেবে গরিব অসহায়,কৃষক শ্রমিক ও প্রবাসী পরিবারের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে। দ্বিতীয়তঃ   প্রতিটি ওয়ার্ডে, গ্রামে পাড়া মহল্লায় মাদক মুক্ত ও চুরি, ডাকাতি, ইফটিজিং, বাল্যবিবাহ, ছেলেমেয়েদের শতভাগ পড়ালেখার প্রয়োজনীয়  ব্যবস্থা গ্রহণ করতে হবে। গত কিছুদিন আগে উপজেলা প্রশাসন উপজেলা বিএনপি সিনিয়র নেতাদের  সহযোগিতা  ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সমন্বয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে অনেক মাদক ইয়াবা সেবীকে  ধরে পুলিশের সেপর্দ করা হয় এবং মাদক সেবীদের তালিকা প্রণয়ন করা হয়ও তাদের পরিবারদেরকে সতর্ক করা হয়েছে। সকল অপকর্মের শিঁকড় হল মাদক সমাজ থেকে এই মাদক নির্মূল করতে হবে।  বৈষম্যমুক্ত, গরিব অসহায় কৃষক ও প্রবাসী পরিবারদের তাদের অধিকার তাদের ন্যায্য পাওনা সময়মতো সুষম বন্টন করার লক্ষে কাজ করতে হবে। প্রায় ১৬ হাজার ভোটার অধ্যুষিত জনবহুল এলাকায় রয়েছে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই। এ ছাড়াও জনগণের ট্যাক্স ও ভ্যাট দিয়ে ইউনিয়ন পরিষদ চলে। তিনি জনগণের উদ্দেশ্য বলেন, ইউনিয়ন বাসির  ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিত্ব তৈরি করবেন। যাহাতে করে ইউনিয়নের গরীবদুখি সহ নানান পেশাজীবীদের আমানত সঠিকভাবে কাজে লাগানো যায়। এই ইউনিয়ন পরিষদের অনেকেই চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু মাদক নির্মূল করতে পারেননি পুরো ইউনিয়ন মাদকের ছড়িয়ে পড়েছে মাদকের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। আমি চাই মানুষের খেদমত করতে। আমি লক্ষ্মীপুর জেলা দেশীয় চিকিৎসা সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি  সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেব। ইউনিয়ন পরিষদে আপনাদের পাশে থেকে সর্বদায় কাজ করত চাই, সেই জন্য আপনাদের  দোয়া, সহযোগীতা, সমর্থন একান্ত প্রয়োজন।