logo

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

logo

BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম

যোগাযোগের ঠিকানাঃ

House-1, Road-2, Metro Housing Ltd, (Beside RAB-2 Headquarter), Mohammadpur, Dhaka-1207

নিউজ রুম

+8801711701332, +8801766004470

মার্কেটিং এন্ড সেলস

+8801877756675

বিশেষ সংবাদ

নারী উন্নয়ন

বাণিজ্য
স্বপ্ন থেকে সফলতা, বিজয়ী নারী উন্নয়ন সংস্থার ৬ বছরের গৌরবময় পথচলা

নারী উদ্যোক্তা সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও নারীর আর্থিক স্বাবলম্বিতা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিষ্ঠিত বিজয়ী নারী উন্নয়ন সংস্থা সফলভাবে অতিক্রম করেছে ছয় বছর। ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি চাঁদপুরের পুরান বাজারে খান’স ধাবায় সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খানের নেতৃত্ব ও স্বপ্নদ্রষ্টা আশিক খানের সার্বিক সহযোগিতায় গড়ে ওঠা এ সংগঠনটি বর্তমানে চাঁদপুরে নারী উন্নয়নের এক অনন্য মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে।প্রতিষ্ঠার পর টানা দুই বছর বিনামূল্যে প্রশিক্ষণ ও সামাজিক কার্যক্রম পরিচালনার পর ২০২২ সালের নভেম্বরে বাংলাদেশ মহিলা অধিদপ্তর থেকে “বিজয়ী – নারী উন্নয়ন সংস্থা” নামে নিবন্ধন লাভ করে। পরবর্তীতে ২০২৩ সালে চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তর থেকে “বিজয়ী – যুব নারী উন্নয়ন সংস্থা” নামে নিবন্ধন সনদ অর্জন করে সংগঠনটি।২০২০ সাল থেকে এ পর্যন্ত শত শত নারীকে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছে বিজয়ী। কেক বেকিং, পিজ্জা তৈরি, ব্লক-বাটিক, হ্যান্ডমেড জুয়েলারি, সেলাই, বিডস ক্রাফট, ব্রাইডাল মেকওভার, অনলাইন মার্কেটিং ও উদ্যোক্তা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।বিজয়ীর উদ্যোগে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক), যুব উন্নয়ন অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও জাতীয় মহিলা সংস্থা-এর সহযোগিতায় একাধিক শিল্প উদ্যোক্তা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। এর ফলে বহু নারী মাসে উল্লেখযোগ্য আয় করে পরিবার ও দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।