BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আব্দুল কাদের: চাঁদপুরে ডিমের বাজারে অস্থিরতা, সরবরাহ থাকা সত্ত্বেও অতিরিক্ত দামের অভিযোগ। ভোক্তাদের দাবি বাজার মনিটরিং জোরদার করে ব্যবস্থা নেওয়া হোক।চাঁদপুর শহরের বিভিন্ন বাজার, বিশেষ করে মিশন রোড এলাকায় ঘুরে দেখা গেছে, ডিমের দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর বাড়তি চাপ সৃষ্টি হয়েছে।ক্রেতাদের অভিযোগ, বাজারে ডিমের পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও একটি অসাধু চক্র পরিকল্পিতভাবে দাম বাড়িয়ে সাধারণ ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে। অনেকেই এটিকে দ্রুত মুনাফা অর্জনের অনৈতিক প্রতিযোগিতা হিসেবে উল্লেখ করছেন।