BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মাওলানা মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার, জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার দাবিতে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামী যুবসেনা ও ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার নেতৃবৃন্দ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছেন।রোববার চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। এতে বলা হয়, মাওলানা রইস উদ্দিন হত্যাকাণ্ড দেশের আইন-শৃঙ্খলা ও মানবাধিকারের জন্য গভীর উদ্বেগের বিষয়। একইসঙ্গে বিচার দাবিকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানানো হয়।