BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সবজি চাষী ও কাঁচামাল ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার পশ্চিম বনগাঁও বাজারের হাফেজিয়া মাদ্রাসা মাঠে এ সভার আয়োজন করা হয়।কাঁচামাল ব্যবসায়ী আব্দুল রহিমের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন গেদুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম। সভাটি পরিচালনা করেন কাঁচামাল ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক।সভায় ব্যবসায়ীরা জানান, ফুলকপি সঠিকভাবে বাছাই, ডাটা কর্তন ও প্রক্রিয়াজাত না করায় বাইরের ব্যবসায়ীরা হরিপুরের সবজি কিনতে আগ্রহ হারাচ্ছেন।