BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
দেশের পানের বাজারে হঠাৎ অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে অস্থিরতা দেখা দিয়েছে। বর্তমানে এক বিড়া পান ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ক্রেতারা।দেশের পানের বাজারে নজিরবিহীন অস্থিরতা তৈরি হয়েছে। হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ দেখা দিয়েছে। একসময় সহজলভ্য এই পণ্য এখন অনেকের কাছে বিলাসিতায় পরিণত হয়েছে।বর্তমানে বাজারে এক বিড়া পান ২০০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এমন মূল্যবৃদ্ধিতে ক্রেতারা বিস্ময় প্রকাশ করছেন।