BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
অযথা আতঙ্কে তেল মজুদ না করার আহ্বান শায়েখ আহমাদুল্লাহরদেশে জ্বালানি তেল নিয়ে অযথা আতঙ্ক সৃষ্টি না করে প্রয়োজনের অতিরিক্ত তেল মজুদ না করার আহ্বান জানিয়েছেন ইসলামি আলোচক শায়েখ আহমাদুল্লাহ।সোমবার (৯ মার্চ) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশে তেল নিয়ে কিছুটা সংকট রয়েছে—এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই। তবে বাস্তব সংকটের তুলনায় মানুষের আতঙ্ক ও ভীতি পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।তিনি বলেন, যদি মানুষ তেল শেষ হয়ে যাবে এমন আশঙ্কা থেকে প্রয়োজনের চেয়ে বেশি তেল কিনে মজুদ করতে শুরু করে, তাহলে স্বাভাবিক সময়েও বাজারে কৃত্রিম সংকট তৈরি হতে পারে।শায়েখ আহমাদুল্লাহ আরও বলেন, তেল শেষ হয়ে যাওয়ার ভয়ের কারণেই বাস্তবে সংকট তৈরি হওয়ার আশঙ্কা থাকে। কারণ সবাই যদি একসঙ্গে অতিরিক্ত তেল কিনতে শুরু করে, তাহলে সরবরাহ ব্যবস্থার ওপর চাপ পড়ে এবং সাধারণ মানুষের জন্য পরিস্থিতি কঠিন হয়ে ওঠে।তিনি সতর্ক করে বলেন, আতঙ্কে অতিরিক্ত তেল মজুদ করলে খাদ্য, কৃষি ও ওষুধসহ জরুরি পরিবহন ব্যবস্থার ওপরও নেতিবাচক প্রভাব পড়তে পারে। এতে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ার আশঙ্কা রয়েছে।এ সময় তিনি স্মরণ করিয়ে দেন, ইসলাম মজুদদারি ও কৃত্রিম সংকট সৃষ্টিকে স্পষ্টভাবে নিষেধ করেছে। তাই বর্তমান পরিস্থিতিতে সংযম, সচেতনতা ও সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার এগিয়ে আসা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।পোস্টের শেষে তিনি আল্লাহর কাছে দোয়া করেন, যেন সবাইকে সঠিক বুঝ ও দায়িত্বশীল আচরণ করার তাওফিক দান করা হয়।