BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর সফরকে ঘিরে জেলাবাসীর মধ্যে উৎসাহ ও আশাবাদের সৃষ্টি হয়েছে। জেলার উন্নয়ন ও জনকল্যাণে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরেছেন সচেতন নাগরিকরা।মাননীয় প্রধানমন্ত্রীর চাঁদপুর আগমনের খবরে জেলাবাসীর মাঝে আনন্দ, উৎসাহ ও আশাবাদের পরিবেশ বিরাজ করছে। চাঁদপুরবাসী মনে করছেন, প্রধানমন্ত্রীর এই সফর জেলার উন্নয়ন ও জনকল্যাণমূলক বিভিন্ন দাবিকে নতুনভাবে গুরুত্বের সঙ্গে সামনে নিয়ে আসবে।চাঁদপুর জেলা সদরের সচেতন নাগরিকরা প্রধানমন্ত্রীর শুভ, সুন্দর ও নিরাপদ সফর কামনা করে জেলার সার্বিক উন্নয়নের স্বার্থে কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি ও আবেদন তুলে ধরেছেন।জেলাবাসীর দাবিগুলোর মধ্যে রয়েছে—১। চাঁদপুরে একটি পূর্ণাঙ্গ সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।২। চাঁদপুর সদর হাসপাতালকে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন উন্নতমানের হাসপাতালে রূপান্তর।৩। দীর্ঘদিনের যানজট নিরসনে শহরের গুরুত্বপূর্ণ সড়ক দ্রুত প্রশস্ত ও আধুনিকায়ন।৪। নদীভাঙন কবলিত এলাকা রক্ষায় টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ।৫। অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর ও কার্যকর ব্যবস্থা গ্রহণ।৬। ঢাকা-চাঁদপুর রেললাইন স্থাপনের মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন।সচেতন মহলের মতে, এসব দাবি বাস্তবায়িত হলে চাঁদপুরের যোগাযোগ ব্যবস্থা, চিকিৎসাসেবা, নদী রক্ষা ও সামগ্রিক উন্নয়নে নতুন দিগন্তের সূচনা হবে।জেলাবাসীর প্রত্যাশা, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে চাঁদপুরের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং জেলার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।