BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মো রাব্বি ঢালীঃ দেশের গুরুত্বপূর্ণ নৌ-রুট চাঁদপুর লঞ্চ টার্মিনালে এখনো নড়বড়ে কাঠের সিঁড়ি দিয়ে যাত্রীদের ওঠানামা করতে হচ্ছে। এতে প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ যাত্রী, বিশেষ করে অসুস্থ ও প্রতিবন্ধীরা পড়ছেন চরম দুর্ভোগে।০২ এপ্রিল ২০২৬। দেশের অন্যতম গুরুত্বপূর্ণ নৌ-যোগাযোগ কেন্দ্র চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন জেলায় যাতায়াত করেন। তবে আধুনিকতার এই যুগেও টার্মিনালটির অবকাঠামোগত অবস্থা অত্যন্ত নাজুক রয়ে গেছে।সরেজমিনে দেখা গেছে, যাত্রীদের লঞ্চে ওঠানামার জন্য এখনো ব্যবহার করা হচ্ছে পুরোনো, নড়বড়ে ও পিচ্ছিল কাঠের সিঁড়ি। জোয়ার-ভাটার সময় সিঁড়িগুলো খাড়া হয়ে গেলে বয়স্ক, নারী ও শিশুদের জন্য তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। ইতোমধ্যে একাধিক দুর্ঘটনার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।