BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
পটুয়াখালী জেলা জজ কোর্টের সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির বাদশা বিষয়টি নিশ্চিত করেছেন। একইসঙ্গে আগামী ধার্য তারিখে মহিপুর থানার ওসি ও মামলার বাদী পক্ষকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।আইনজীবী হুমায়ুন কবির বাদশা জানান, গ্রেপ্তারি পরোয়ানায় আসামির নাম, বাবার নাম ও গ্রামের নাম একই হওয়ায় পুলিশ ভুল ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার দাবি, গ্রামের একজন সহজ-সরল ও লেখাপড়া না জানা মানুষকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মহিপুর থানা পুলিশ দায় এড়াতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।মামলার বিবরণ অনুযায়ী, ২ লাখ ৭৩ হাজার ৫১৩ টাকা পাওনা আদায়ের জন্য মহিপুর থানার শিববাড়িয়ার মো. জলিল হাওলাদারের বিরুদ্ধে ২০২৩ সালে পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ব্যবসায়ী মো. আলমগীর হোসেন।