BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
আব্দুল কাদির, বিশেষ প্রতিনিধিঃচাঁদপুরে নতুন সংস্কার ও সৌন্দর্যবর্ধনের মাধ্যমে ঐতিহ্যবাহী ইলিশ চত্বর সম্প্রতি উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চত্বরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব নাজমুল ইসলাম সরকার।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর প্রশাসক মোঃ এরশাদ উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খিসা, নির্বাহী প্রকৌশলী সুজিত বড়ুয়া, পৌর নির্বাহী কর্মকর্তা নুর আযম বিন শরীফ, উপসহকারী প্রকৌশলী দিলীপ কুমার দে, মোহাম্মদ হিরন মিয়া, প্রশাসনিক কর্মকর্তা নূরে আলম এবং শহর পরিকল্পনাবিদ সোহরাব হোসেনসহ অন্যান্য বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও অনলাইন পত্রিকার সাংবাদিকবৃন্দ এবং এলাকার সর্বস্তরের সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।