BDCN24 হল সংবাদ, মতামত এবং বিনোদনের জন্য একটি বাংলাদেশ ভিত্তিক মাল্টিমিডিয়া প্ল্যাটফর্ম। এটি পাঠক এবং শ্রোতাদের রাখার জন্য একটি ২৪/৭/৩৬৫ এর প্ল্যাটফর্ম
মো. রাব্বি ঢালী: চাঁদপুর শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।চাঁদপুর শহরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (১০ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন নিপার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে হকার্স মার্কেটের বিপরীতে অবস্থিত তাজ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং তালতলা রোডের কালাম বিরিয়ানি হাউজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।