লক্ষ্মীপুরের রায়পুরের২ নং উত্তর চরবংশী ইউনিয়নকে একটি আদর্শ, মডেলও বৈষম্যমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। প্রতিটি মানুষের জানমাল নিরাপত্তা, মৌলিক অধিকার, ও আইনের সুশাসন নিশ্চিত করতে চাই, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
শনিবার বিকেলে রায়পুর উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির সদস্য সচিব জিএম শামীম এবং উত্তর বংশী ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী জিএম শামীম গণমাধ্যম সাথে এমন কথা বলেছেন।
তিনি বলেন উত্তর চরবংশী ইউনিয়নকে আদর্শও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে হলে প্রথমত প্রতিটি ওয়ার্ডে,গ্রামে পাড়া মহল্লায় মাদক মুক্ত করতে হবে।
সকল অপকর্মের শিঁকড় হল মাদক। বৈষম্যমুক্ত, গরিব অসহায় কৃষক ও জেলেদের তাদের অধিকার তাদের ন্যায্য পাওনা সময়মতো সুষম বন্টন করার লক্ষে কাজ করতে হবে। ৩৬ হাজার ভোটার অধ্যুষিত জনবহুল এলাকায় রয়েছে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই।
এ ছাড়াও জনগণের ট্যাক্স ও ভ্যাট দিয়ে ইউনিয়ন পরিষদ পরিষদ চলে। তিনি জনগণের উদ্দেশ্য বলেন, ইউনিয়ন বাসির ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধিত্ব তৈরি করবেন। যাহাতে করে ইউনিয়নের গরীবদুখি সহ নানান পেশাজীবীদের আমানত যাহাতে সঠিকভাবে কাজে লাগানো যায়।
জিএম শামীম আরও বলেন,স্কুল জীবন থেকে শুরু করে অদ্য পর্যন্ত বাংলাদেশের সাবেক সফল রাষ্ট্রনায়ক, স্বাধীনতার ঘোষক মেজর মরহুম জিয়াউর রহমানের হাতেগড়া রাজনৈতিক দল বিএনপি'র আদর্শকে বুকে ধারণ করে বিএনপির রাজনীতি করে আসতেছি।আমাদের পুরো পরিবার বিএনপি'র রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে জড়িত রয়েছে।
দলের দুঃসময় রাজনীতির মাঠে আন্দোলন সংগ্রামে ছিলাম আছি থাকবো। কারা নির্যাতিত হয়েছি বহুবার কিন্তু কখনো হাল ছেড়ে পালিয়ে যায়নি। এলাকার মানুষের সাথেই কেটে গেছে আমার জীবন এবং বাকিটা সময় ও অত্র ইউনিয়নের মানুষের সুখে দুঃখে পাশে থাকতে চাই।
তিনি আরো বলেন দলের দু:সময়ে ২ নং চরবংশী ইউনিয়নের ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি, ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছাত্রদল, ইউনিয়ন যুগ্ন আহবায়ক ছাত্রদল, ইউনিয়ন নির্বাচিত ছাত্রদলের সভাপতি, রায়পুর উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক, রায়পুর উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি, বর্তমান উপজেলা কৃষক দলের নবগঠিত কমিটির সদস্য সচিব ও লক্ষীপুর জেলা কৃষকদলের যুগ্ম সম্পাদক পদে ছিলাম ও আছি। একটি সময় দলের ত্যাগীরা রাজপথে আন্দোলন সংগ্রামে মাঠে ছিলেন, আজ দলের সুসময় তাহাদের মূল্যায়ন নেই। তিনি আরও বলেছেন
আমরা রাজনীতি বেনিফিটের জন্য করিনি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এবং চার বারের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি করি।
তাহারই ধারাবাহিকতায় দলের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করতে চাই। এ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
ইউনিয়ন বিএনপি,যুবদল,ও ছাত্রদলের একাধিক নেতার সাথে কথা বলে জানা যায়, জিএম শামীম তরুণ উদীয়মান রাজপথে লড়াকু সৈনিক, অত্যন্ত সৎ ব্যক্তি ও মানবিক তাঁর নেতৃত্বে ইউনিয়নে এগিয়ে যাবে সে প্রত্যাশা করেন অনেকেই।
তিঁনি প্রতিবছর ন্যায় এবারও পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধ্যমত দলমত উধ্বে: থেকে প্রায় শতাধিক দলীয় নেতাকর্মীদের পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি। বন্যা কবলিত এলাকায় নৌকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোজখবর রেখেছেন। বিভিন্ন সামাজিক সংগঠন সাথে জড়িত রয়েছেন।
লগইন
রায়পুর উত্তর চরবংশী ইউনিয়নকে বৈষম্য মুক্ত, মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই- জিএম শামীম গাজী
মন্তব্য করার জন্য লগইন করুন!