২০২৬ ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন মেসি। ২০২৫-২৬ মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ৪৯ ম্যাচে ৪৫ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৩০ গোল করিয়েছেন তিনি।
মেসির পারফরম্যান্সে এমএলএসের শিরোপা জিতেছে ইন্টার মায়ামি। এরপর উত্তর আমেরিকার মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপে আট গোল করে আর্জেন্টিনাকে ফাইনালে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি।
মেসির এই ধারাবাহিকতায় মুগ্ধ ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী তারকা জিদান। মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান তিনি।
জিদান বলেন, ‘আমি মেসিকে ১০০ বার ভোট দেব। আমার মনে হয় মানুষ আসলেই বুঝতে পারে না, ৩৯ বছর বয়সেও বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হয়ে থাকা কতটা অবিশ্বাস্য।’
মেসির ব্যালন ডি’অর জয়ের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না জিদান। তার মতে, বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক পুরস্কারটি জিতলে সেটি বিস্ময়ের কিছু হবে না।
সর্বকালের সেরা ফুটবলার কে—এ বিতর্কেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন জিদান। তিনি বলেন, ‘মেসি যদি পুরস্কারটি জেতে, আমি অবাক হব না। কেউ যদি এখনো সর্বকালের সেরার বিতর্ক নিয়ে সন্দেহে থাকে, সত্যি বলতে, সেই ব্যক্তির ফুটবল সমাজে থাকা উচিত নয়।’
আগামী ২৬ অক্টোবর লন্ডনে ব্যালন ডি’অর জয়ীর নাম ঘোষণা করবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিন। ব্যালন ডি’অরের ৭০তম আসর এবার প্রথমবারের মতো প্যারিসের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মেসির দুর্দান্ত বছর তাকে আরেকটি ব্যালন ডি’অর এনে দেয় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
লগইন
মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে সন্দেহ থাকলে সে ফুটবলই বোঝে না: জিদান
মন্তব্য করার জন্য লগইন করুন!